ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

যুবকদের জন্য কর্মসংস্থান ও বিনিয়োগের রূপরেখা দেবে বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহার শুধু নির্বাচনি প্রতিশ্রুতির দলিল নয়—বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানবসম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করা হবে। এতে তরুণ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ গঠন ও তরুণ প্রজন্মকে রাষ্ট্রীয় উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা গেছে, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন–২০৩০, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা, জুলাই জাতীয় সনদ ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা—এই চার স্তম্ভের আলোকে ইশতেহারটি প্রস্তুত করা হচ্ছে। সব দিক সমন্বয় করে এমন একটি দলিল তৈরির চেষ্টা চলছে, যা আগামী দিনের রাষ্ট্র পরিচালনার স্পষ্ট দিকনির্দেশনা দেবে।

ইতিমধ্যে ইশতেহারের অংশ হিসেবে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে একটি কর্মসূচি সম্পন্ন করেছে বিএনপি। গত ৭ থেকে ১৩ ডিসেম্বর আটটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে দলটি অঙ্গসংগঠন থেকে শুরু করে মূল দলের নেতাকর্মীদের জন্য ধারাবাহিক প্রশিক্ষণের আয়োজন করে। এই কর্মসূচি একদিকে ছিল প্রশিক্ষণমূলক কর্মশালা, অন্যদিকে এসব কর্মশালার মধ্য দিয়ে জনপরিসরে বিএনপি দল হিসেবে জনগণের জন্য কী করতে চায়, তার একটি সামগ্রিক রূপরেখা তুলে ধরা হয়। এ উপলক্ষে প্রকাশিত ৯টি লিফলেটে স্বাস্থ্য, শিক্ষা, নারী, কৃষক, কর্মসংস্থান, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ, জলবায়ু ও কৃষি, দুর্নীতি দমনসহ বিভিন্ন খাতে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন উপদেষ্টা জানান, এবার ইশতেহারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে তরুণ প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে। সবার মতামতের ভিত্তিতে সংযোগ-বিয়োজন করছি। তারেক রহমানের প্রতিশ্রুতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য ইশতেহারের চূড়ান্ত ভাষায় প্রতিফলিত হবে। নির্বাচনি প্রচার শুরুর পর একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

যুবকদের জন্য কর্মসংস্থান ও বিনিয়োগের রূপরেখা দেবে বিএনপি

আপডেট সময় ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬