ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে নীতিগত আগ্রহ জানাল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ)-এর অংশ হতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

বৈঠকে অ্যালিসন হুকার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সহকারী সেক্রেটারি অব স্টেট পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগসহ নানা আঞ্চলিক ইস্যু উঠে আসে।

এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অনুষ্ঠানে ক্রিস্টেনসেনকে শপথবাক্য পাঠ করান ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তারা, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাইকেল রিগাস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত নভেম্বরে গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনায় সমর্থন জানিয়ে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা ও তত্ত্বাবধান নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন, যার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে নীতিগত আগ্রহ জানাল বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬