ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতিহাস গড়ল বাংলাদেশ: প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতির দায়িত্বে ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না: চিরকুট লিখে হুমকি ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনি কাউকে দায়ী করলে হাড্ডি জোড়া লাগবে না, ব্যথাও কমবে না: প্রধানমন্ত্রী আর্জেন্টিনা সমর্থককে ব্রাজিলের জার্সি পরিয়ে পোস্ট, থানায় অভিযোগ ছাত্রদল নেতার ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী সাকিবের পর ‘পল্টি’ মারলেন চিত্রনায়িকা দীঘি! মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে সোনাগাজীতে জামায়াত নেতা আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিগ্যান চাকমা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তাকিয়া বাজার এলাকায় গণসংযোগ চালিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন জামায়াত নেতা আবদুল হাই। এ সময় তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ইউএনও রিগ্যান চাকমা গণমাধ্যমকে জানান, আচরণবিধি লঙ্ঘনের কারণেই এ জরিমানা করা হয়েছে। তিনি বলেন, “নির্বাচনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ল বাংলাদেশ: প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতির দায়িত্বে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে সোনাগাজীতে জামায়াত নেতা আবদুল হাইকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১০:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬