ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৮০০ বার পড়া হয়েছে

পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত—এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

পত্রিকাটি জানায়, ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে, যা করাচি উপকূল থেকে মাত্র ৩০০-৪০০ মাইল দূরে অবস্থান করছে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ। এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তায় নির্মিত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার গতি ম্যাক ৩ পর্যন্ত এবং এটি ৫০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে ৩০০ কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের শঙ্কা আরও বেড়েছে। এদিকে পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বিমান হামলার সময় তারা একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল জেট।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘ভারতের জবাব আমরা দেব—আমাদের পছন্দের সময়, পদ্ধতি ও স্থানে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

করাচির দিকে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন, আরব সাগরে উত্তেজনা

আপডেট সময় ০৩:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫