ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে দাপট বাংলাদেশের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বিরতির পর যেন নতুন রূপে দেখা গেল বাংলাদেশকে। আর সেই রূপের প্রধান কারিগর মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে শেষ সেশনে ধসে পড়ে পাকিস্তানের ইনিংস। মাত্র এক ঘণ্টার ব্যবধানে সফরকারীদের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে এনে দেন গুরুত্বপূর্ণ লিড।

রোববার (১০ মে) মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে তারা পিছিয়ে পড়েছে ২৭ রানে।

দিনের শুরুতে পাকিস্তান বেশ শক্ত অবস্থানেই ছিল। তবে ৩৪৯ রানে মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর নামে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকার পর বিকাল ৪টা ১৫ মিনিটে আবার মাঠে গড়ায় ম্যাচ। আর সেখান থেকেই বদলে যায় দৃশ্যপট।

ক্রিজে তখন পাকিস্তানের বড় ভরসা সালমান আলি আঘা। কিন্তু তরুণ পেসার নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি তিনিও। ৫৮ রানে সালমান ফিরতেই শুরু হয় পাকিস্তানের ধস।

এরপর পুরো মঞ্চ দখল করেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত স্পিনে একের পর এক ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানের লেজ গুটিয়ে দেন এই অফস্পিনার। নোমান আলিকে স্লিপে ক্যাচ বানানোর পর শাহীন আফ্রিদিকেও শর্ট কাভারে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন মিরাজ।

শেষদিকে তাইজুল ইসলামের বলে হাসান আলি বোল্ড হলে ৩৮৬ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে মিরাজ ৫ উইকেট শিকার করেন। এছাড়া তাইজুল ইসলাম নেন ২ উইকেট, তাসকিন আহমেদের শিকারও ২টি। আর খরুচে হলেও গুরুত্বপূর্ণ সময়ে সালমান আলি আঘার উইকেট তুলে নিয়ে ম্যাচে বড় প্রভাব রাখেন নাহিদ রানা।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে এখন চতুর্থ দিনের দিকে আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছে বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে দাপট বাংলাদেশের

আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬