ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশাসনের একটি অংশ ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নয়ন নভেম্বরের দ্বিতীয়ার্ধে তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা: ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন তরুণদের চাকরি দেওয়ার বদলে কেড়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছে: সিবগাতুল্লাহ মিডিয়াকে ‘সন্ত্রাস’ বললেন বিএনপি নেতা ‘ভাত চুরির’ অপবাদে বিশ্ববিদ্যালয়ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম’ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক

হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ আর কখনো ফিরবে না: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, ‘হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ আর কখনো ফিরবে না। হাসিনা ও ছাত্রলীগ—উভয়ই সন্ত্রাসী সংগঠন।’ বুধবার রাতে ঝিনাইদহের পায়রা চত্বরে অনুষ্ঠিত আয়োজিত বিশাল পদযাত্রা ও পথসভায় তিনি এ কথা বলেন।

এদিকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ‘ভারতের মাটিতে বসে আমাদের বিপ্লবীদের হত্যার ষড়যন্ত্র করছেন হাসিনা। আওয়ামী লীগের প্রেতাত্মারা যতই লন্ডন বা দিল্লি থেকে চালাকির চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মাটিতে তাদের আর কোনো প্রত্যাবর্তন হবে না।’

তিনি বলেন, ‘বিচার ও সংস্কার ছাড়া আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। আগে বিচার, পরে নির্বাচন—এই আন্দোলন নতুন বাংলাদেশের পুনর্গঠনের যুদ্ধ।’ সাংবাদিকদের দুরবস্থার কথা তুলে ধরে এনসিপি নেতা বলেন, ‘বেশির ভাগ সাংবাদিককে শুধু পরিচয়পত্র আর বুম ধরিয়ে বলা হয়, ‘এলাকায় গিয়ে খেটে খাও। এটি ন্যক্কারজনক।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএসএফের নির্যাতনের কথা তুলে ধরে বলেন, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের হত্যা করছে বিএসএফ। এটি একটি মানবতাবিরোধী অপরাধ। এদের রুখে দাঁড়াতে হবে এখনই।

তিনি ঘোষণা দেন, হাসিনা ও আওয়ামী লীগের বিচার, সাংবিধানিক সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই এনসিপি ঘরে ফিরবে। সমাবেশে আরও বক্তৃতা দেন এনসিপির সদস্যসচিব আক্তার হোসেন, কেন্দ্রীয় নেতা নাসির উদ্দীন পাটোয়ারি, ডা. তাসনীম জারা, সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, শহীদ রাকিবের মা হাফিজা খাতুন, শহীদ সাব্বিরের পিতা আমোদ আলী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আওয়ামী লীগ আর কখনো ফিরবে না: হাসনাত

আপডেট সময় ১১:৩৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫