ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ! ইসরায়েলকে সাহায্যকারী যেকোনো আরব রাষ্ট্রের পরিণতি হবে ভয়াবহ: মোহসেন রেজাই হামের আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার মোনামি ‘ফুল টাইম পেইড এজেন্ট’ হিসেবে কাজ করেছেন: কাদের যমুনা সেতু আমরা করেছি, পদ্মা সেতুর উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সড়কমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে সাকিবের আবেগঘন বার্তা পাকিস্তানের সঙ্গে জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী

লোহিত সাগরে আরেক পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিলো হুতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

এবার লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী।

উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তাপ্রতিষ্ঠানগুলোর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্যবাহী জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন। আর ছয়জনকে জীবিত উদ্ধার করার পরও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।

এদিকে যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। পরে সোমবার হামলা চালানো হয়। হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।

সমুদ্রে পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইডসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। নিরাপত্তা দলে ছিলেন আরও তিনজন। যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিক।

ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) গত মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের কাছে ডুবে গেছে। ওই এলাকাটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যাত্রী না নামিয়ে কোনো বাস ফেরীতে উঠতে পারবে না: সড়ক পরিবহনমন্ত্রী

লোহিত সাগরে আরেক পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিলো হুতি

আপডেট সময় ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫