ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইরানের হামলার নিন্দায় জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে ফিলিস্তিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে জর্ডান, কুয়েত ও বাহরাইনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আল জাজিরার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। এরপরই আরব অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় জানায়, জর্ডানের হাশেমি রাজতন্ত্র, কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানাচ্ছে ফিলিস্তিন। একই সঙ্গে দেশ তিনটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তারা ফিলিস্তিনের পূর্ণ সমর্থন পাবে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জর্ডান, কুয়েত ও বাহরাইন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যে পদক্ষেপ নেবে, ফিলিস্তিন তার প্রতিও পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি দেশ তিনটি এই সংকট মোকাবিলায় সক্ষম বলেও আস্থা প্রকাশ করেছে ফিলিস্তিনি নেতৃত্ব।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনের এই অবস্থান অঞ্চলটির কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ইরান ও কয়েকটি আরব দেশের সম্পর্ক যখন নতুন করে আলোচনায়, তখন ফিলিস্তিনের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অনলাইনে অস্ত্রের বাণিজ্য, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের হামলার নিন্দায় জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে ফিলিস্তিন

আপডেট সময় ১১:৪৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬