ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের পরও বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিবির সভাপতি ফেসবুকে দেওয়া পোস্টে এ আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই বিজয়ী হলো। আমরা সারাদেশের কোথাও কোনো মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো। এই বিজয় আল্লাহর একান্ত দান। আমরা অহংকারী হবো না, সবার প্রতি উদার ও বিনয়ী থাকবো। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। প্রিয় মাতৃভূমি হবে সবার বাংলাদেশ।’

এর আগে মঙ্গলবার দিনগত রাত তিনটার পর ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ বছর যে ফ্যাসিবাদী সংস্কৃতি কায়েম ছিল, তা এবার ভেঙে পড়েছে। এই দীর্ঘ সময়ের ব্যবধানের পরে অনুষ্ঠিত নির্বাচনে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের নেতাকে বেছে নিয়েছে। শিক্ষার্থীরা এবার নিজেদের কাঙ্ক্ষিত নেতৃত্ব পেয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি দেখা গেছে, তা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে। শিবিরের সভাপতি আরও বলেন, এই আনন্দ শুধু ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থাকা মানুষের মধ্যেও উৎসাহ সৃষ্টি করেছে। এসময় শিবির সভাপতি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উদারতা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে ভালোবাসাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা

এই বিজয় আল্লাহর একান্ত দান, আমরা অহংকারী হবো না: শিবির সভাপতি

আপডেট সময় ১১:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫