ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনাকে হারাতে সেফুদার ‘পাউডার উড়িয়ে মন্ত্র’ এই সরকার জনগণের সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম ৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় নিয়ে চাঞ্চল্য বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ইংল্যান্ডের ৪ ফুটবলার ফিলিস্তিনিদের জন্য যার অনুভূতি নেই, সে মানুষ নয়: মিশর কোচ প্রশ্নপত্র ফাঁসের সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

স্বতন্ত্র প্রার্থী শামীম পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

তবে বড় কোনো রাজনৈতিক ছাত্রসংগঠনের ব্যানারে না দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদে লড়েছিলেন শামীম হোসেন। ফলে তিনি ছাত্ররাজনীতির মূলধারার বাইরে ভিন্নধর্মী প্রার্থী হিসেবে নজর কাড়েন। ভিপি পদে তিনি ৩ হাজার ৮৮৩ ভোট পেয়েছেন। ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছিলেন শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারাতে সেফুদার ‘পাউডার উড়িয়ে মন্ত্র’

স্বতন্ত্র প্রার্থী শামীম পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট

আপডেট সময় ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫