ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা বিনিময়ে বয়ফ্রেন্ড নিয়ে ট্যুরে যেতে টিকিট কেটে দেয়ার অফার দেয় শিক্ষক, ছাত্রদল নেত্রীর পোস্ট সময়মতো যুদ্ধের অস্ত্র পৌঁছে অথচ কৃষক সার পায় না: জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান: মোহাম্মদ সালেহ ১২ বছর আগের ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে গুজব ছড়াচ্ছে শিবির: হামিম চীনের গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলা আরও নিখুঁত হচ্ছে বাগানে অপ্রীতিকর অবস্থায় ছাত্র-ছাত্রী আটক, বিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতিসংঘ সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে জিজ্ঞেস করুন’, জাতিসংঘে কী বলতে চাইলেন বালেন্দ্র

ঢাবির ইতিহাসে প্রথম বার ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম স্বামী-স্ত্রী একই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে শুধু নজিরই স্থাপন করেননি, বরং দুজনেই নিজ নিজ পদে জয়লাভ করে নতুন এক চমক সৃষ্টি করেছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে প্রার্থী হয়েছিলেন এই দম্পতি।

এই নির্বাচনে উম্মে ছালমা কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তার স্বামী রায়হান উদ্দিন লড়েন সাধারণ সদস্য (এজিএস) পদে। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

নির্বাচনে উম্মে ছালমা তার পদে ৯ হাজার ৯২০ ভোট পেয়েছেন বিজয়ী হয়েছেন। অপরদিকে, তার স্বামী রায়হান উদ্দিন ৫ হাজার ৮২ ভোট পেয়ে সাধারণ সদস্য পদে জয়ী হয়েছেন।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উম্মে ছালমা জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নারীদের উন্নয়নে কাজ করছেন এবং ডাকসু নির্বাচনের জন্য একটি উপযুক্ত প্যানেল খুঁজছিলেন। সেই সময় শিবির তাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করে।

অনেকে তার শিবির প্যানেলে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তুললেও তিনি বলেন, কমনরুম সম্পাদক পদে নির্বাচন করার জন্য একটি প্যানেলের প্রয়োজন ছিল এবং সেই হিসেবেই তার এই প্যানেলে আসা। ঢাবির ইতিহাসে এর আগে কোনো নির্বাচনে স্বামী-স্ত্রীর একসঙ্গে প্রার্থী হওয়ার নজির নেই। এই দম্পতির একই প্যানেলে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে শুধু নতুন ইতিহাসই তৈরি করেনি, বরং ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাশুড়িকে সম্মান না করায় ছেলেকে চড়, পরে বাবাকে ছুরিকাঘাতে হত্যা

ঢাবির ইতিহাসে প্রথম বার ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী

আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫