ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন ঢাবি ভিসি: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

এবার মেরুদণ্ড সোজা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বচ্ছ কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ জন্য উপাচার্যকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এরআগে সকাল ডাকসুর ভোটের ফল ঘোষণা করা হয়। এতে শীর্ষ তিন পদসহ বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

সাজরিজ লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার,আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।

তিনি লিখেছেন, অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নিবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।

সারজিস লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন ঢাবি ভিসি: সারজিস

আপডেট সময় ০৩:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫