ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষায় প্রথম বাংলাদেশের শিহাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৭ বার পড়া হয়েছে

এবার মিশরের ঐতিহ্যবাহী আল আজহার বিশ্ববিদ্যালয়ের কুল্লিয়াতুল উলুমিল ইসলামিয়ার (শুধু বিদেশি শিক্ষার্থীদের জন্য ইসলামিক ও আরবি সায়েন্সেস) উসুলুদ্দীন অনুষদের হাদিস বিভাগ থেকে প্রকাশিত পিএইচডি তামহীদির ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী মুহাম্মদ শিহাব উদ্দীন।

শিক্ষাবর্ষ ২০২৪-২৫ খ্রিষ্টাব্দের এ পরীক্ষায় তিনি মোট ৯০০ নম্বরের মধ্যে ৭৬৭ নম্বর পেয়ে শতকরা ৮৫.২২ ভাগ নম্বর অর্জন করেন। এর মাধ্যমে তিনি ‘জাইয়্যিদ জিদ্দান’ (এ+) গ্রেডে উত্তীর্ণ হন। পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আলজেরিয়ার ফুয়াদ কুরাইশি (৭৫২ নম্বর, ৮৩.৫৫ শতাংশ)। তৃতীয় হয়েছেন শ্রীলঙ্কার মুহাম্মদ রুকজি আবদুর রশীদ (৭৪৮ নম্বর, ৮৩.১১ শতাংশ) এবং চতুর্থ হয়েছেন আলজেরিয়ার মুহাম্মদ আমিন হামূদি (৭৪৪ নম্বর, ৮২.৬৭ শতাংশ)।

এ বছর আল আজহার বিশ্ববিদ্যালয়ের এ বিভাগ থেকে মোট আটজন বিদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের দুইজন, আলজেরিয়ার দুইজন, শ্রীলঙ্কার একজন, নাইজেরিয়ার দুইজন এবং ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।

এদিকে শিহাব উদ্দীনের এ সাফল্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে ইসলামী জ্ঞানচর্চা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে খ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

আল আজহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরীক্ষায় প্রথম বাংলাদেশের শিহাব

আপডেট সময় ০৬:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫