ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে দুই দফায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজন ওরফে বাবুল (১৯) এবং হানিফ (২৬)। এছাড়া আহত হয়েছেন নাটা ফয়সাল ও শরীফ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক জানান, ভোররাতের দিকে স্থানীয় জনতা ছিনতাইকারী সুজনকে গণপিটুনি দেয়। পুলিশ আহত সুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন মারা যান। পরে হানিফও একই এলাকার গণপিটুনিতে গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ওসি রফিক জানান, নিহত দুজনের বিরুদ্ধে পূর্বে ছিনতাই ও ডাকাতির চারটি মামলা ছিল। ঘটনায় আহত দুইজন, নাটা ফয়সাল ও শরীফকে পুলিশ হেফাজতে নিয়েছে। স্থানীয়রা জানান, রাত ৩টার পর প্রথম সুজনকে এবং পরে হানিফ ও ফয়সালকে গণপিটুনি দেওয়া হয়।

এর আগে ৮ সেপ্টেম্বর চন্দ্রিমা মডেল টাউন এলাকায় ইয়ামিন (২৩) নামের এক যুবককে বিক্ষুব্ধ জনতা পিটিয়ে হত্যা করেছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত

আপডেট সময় ১১:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫