ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই আগামীকাল যারা ছুটি পাবেন, যারা পাবেন না জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রী শেহবাজের জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া জাতিসংঘের ওপর থেকে আস্থা উঠে গেছে: নিউ ইয়র্কে পৌঁছে আরাগচির পোস্ট জনস্বার্থের সব কাজের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ এসপি মাসুদের শিগগিরই ভেঙে চার ভাগ হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী ২ বছরের মধ্যে সরকারের উদ্যোগে জ্বালানির সংকট থাকবে না: রাশেদ খান জ্বালানি তেলের দাম নিয়ে সমালোচনামূলক পোস্ট, দল থেকে বহিষ্কার জেলা ছাত্রদল নেতা

বিহারে শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোয় উত্তাল রাজপথ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৪৫ বার পড়া হয়েছে

নেপালে জেন জিদের বিক্ষোভে রাজপথ প্রকম্পিত হওয়ার প্রেক্ষাপটে প্রতিবেশী ভারতেও দেখা দিয়েছে অস্থিরতা। বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোর প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী। ফলে রাজধানী পাটনার প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে প্রায় তিন হাজার তরুণ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের বাসভবনের উদ্দেশে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত এই মিছিল ছড়িয়ে পড়লে শহরের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

ক্ষুব্ধ চাকরিপ্রত্যাশীরা

বিক্ষোভকারীদের দাবি, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। অথচ শিক্ষামন্ত্রী সুনীল কুমার ৫ সেপ্টেম্বর ঘোষণা দেন, এবারের নিয়োগ হবে মাত্র ২৬ হাজারের কিছু বেশি পদে। এ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া চাকরিপ্রত্যাশীরা।

ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করেন, ডোমিসাইল নীতি কার্যকর হওয়ার আগে সরকার ইচ্ছাকৃতভাবে বেশি শূন্যপদের প্রতিশ্রুতি দিয়েছিল— কখনো ৫০ হাজার, কখনো ৮০ হাজার, আবার কখনো ১ লাখ ২০ হাজার। কিন্তু নিয়ম চালু হওয়ার পর সেই সংখ্যা হ্রাস করে মাত্র ২৭ হাজার ৯১০ করা হয়েছে। তার ভাষায়, “এটি বিহারের তরুণদের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।”

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আন্দোলনকারীরা মনে করিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী একাধিকবার প্রকাশ্যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। অথচ বর্তমানে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করায় তরুণদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে।

নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ

বিহারে সামনে বিধানসভা নির্বাচন থাকায় শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে আরও উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। চাকরিপ্রত্যাশীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পূর্ণ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলে তাদের আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একদিনে পিংক বাসে লোকসান ৫০ হাজার টাকা, উঠছে না তেলের টাকাই

বিহারে শিক্ষক নিয়োগে শূন্যপদ কমানোয় উত্তাল রাজপথ

আপডেট সময় ১০:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫