ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি এবার সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা জামায়াত নেতার ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল: রিউমর স্ক্যানার জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে ব্যর্থতা অনেক গভীর, এই ক্ষত সারতে সময় লাগবে: মেসি সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার বাংলাদেশের কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা লক্ষ্মীপুরে বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পিটুনি

ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানানো সেই ওসি প্রত্যাহার

কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা।

তিনি জানান, মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের সমর্থনে একটি পোস্ট দেওয়া হয়।

পোস্টে লেখা ছিল, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’ এখানে উল্লেখিত সংখ্যাগুলো ছিল ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীর ব্যালট নম্বর। এ ঘটনায় সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

পরে কয়েক ঘণ্টার মধ্যে তিনি পোস্টটি মুছে ফেললেও বিতর্ক থামেনি। এ নিয়ে তোলপাড় শুরু হলে ওসি দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্যে পোস্ট দিয়ে তাকে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আইডি হ্যাকের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানান মোজাফফর হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

ডাকসুতে ছাত্রদলের প্যানেলকে শুভকামনা জানানো সেই ওসি প্রত্যাহার

আপডেট সময় ০১:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫