ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ বিশ্বকাপে দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৫, জায়গা নেই মর্গে

ধানের শীষ আপনাদের পাশে আছে: নৌকার সমর্থকদের মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে দিয়ে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন। তবে আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে।’

আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে ফখরুল বলেন, ‘ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আট দল। একইসঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা।’ তিনি বলেন, ‘আগে ভোটে জেতেন তারপর পিআর বাস্তবায়ন কইরেন। জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।’

এর আগে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘সুপরিকল্পিতভাবে যারা ১৯৭১ সালে পাকিস্তানীদের সঙ্গে আঁতাত করে মা-বোনদের নির্যাতন করেছিলেন, তারা দেশটাকে গিলে খাবার চেষ্টা করছেন। এদেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না।’

আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ডসহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বলে জানান মতবিনিময় সভায় মির্জা ফখরুল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের

ধানের শীষ আপনাদের পাশে আছে: নৌকার সমর্থকদের মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৫৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫