বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে তিনি এক ঘণ্টারও বেশি সময় হাসপাতালের ভিআইপি ফ্লোরে অবস্থান করেন।
সূত্র জানায়, সেখানে তিনি খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। চিকিৎসক দল খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা প্রক্রিয়া এবং পরবর্তী করণীয় বিষয়ে তাকে ব্রিফ করে।
তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল অসুস্থতায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ডেস্ক রিপোর্ট 



















