ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, বিক্ষোভকারীদের সাহায্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

এবার টানা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বিক্ষোভকারীদের সাহায্য করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, যা অভূতপূর্ব। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত!!!’

গত ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে ভয়াবহ বিক্ষোভ চলছে। মূলত ইরানি মুদ্রা রিয়ালের তীব্র অবমূল্যায়ন এবং ক্রমাবনত অর্থনৈতিক পরিস্থিতির জেরে এই আন্দোলন শুরু হয়। ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের আশপাশে প্রথম বিক্ষোভ দেখা দিলেও পরে তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইরান ‘বড় বিপদে’ আছে। তিনি জানান, ওয়াশিংটন পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে এবং বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার না করতে ইরানি কর্তৃপক্ষকে সতর্ক করেন।

এদিকে ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ কোনো ধরনের সহনশীলতা দেখাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে, বিক্ষোভকারীদের সাহায্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আপডেট সময় ১০:০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬