ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

তীব্র গ্যাস সংকট, বাধ্য হয়ে লাকড়ির চুলা জ্বালাচ্ছেন শহরের বাসিন্দারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

গত দুই সপ্তাহ ধরে বাজারে এলপি গ্যাসের সংকট। এর মধ্যেই বুড়িগঙ্গা নদীর তলদেশে পাইপে পানি ঢুকে ও মিরপুর রোডে গণভবনের সামনে তিতাস গ্যাসের লাইনের ভাল্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র গ্যাস সংকটে পড়েছে নগরবাসী। কোন কোন এলাকার লাইনে গ্যাসের চাপ নেই। আবার কোন এলাকায় একেবারেই চুলায় জ্বলছে না আগুন। বাধ্য হয়ে অনেকে পরিবারের রান্নার কাজ সারছেন লাকড়ির চুলায়। উপায় না দেখে অনেকে বৈদ্যুতিক চুলা কিনেছেন। অনেকেই আবার কিনে খাচ্ছেন খাবার।

এদিকে রাজধানীর উত্তর বাসাবো এলাকা। গেল প্রায় এ সপ্তাহের বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটে রয়েছে এই এলাকার বাসিন্দারা। একই সংকট কদমতলা, খিলগাঁও ও বৌদ্ধমন্দির এলাকার বাসিন্দাদেরও। তিতাসের লাইনে গ্যাসের চাপ ধারাবাহিকভাবে কম থাকায় প্রতিদিনের রান্নার কাজ নিয়ে বেশ বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে বারান্দা ও ছাদে চুলা বসিয়েছেন অনেকে। কনকনে এই শীতে গ্যাস না থাকায় বেশি কষ্টে পড়েছেন বয়স্ক ও শিশুরা।

এদিকে, গেল প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীতে সিলিন্ডার গ্যসের সংকট থাকায় ভোগান্তি তীব্র থেকে তীব্রতর হয়েছে মহানগরবাসীর। এলপি গ্যাসের সরবারাহ কম থাকায় যেসব অ্যপার্টমেন্টে সেন্ট্রাল সিলিন্ডার সিস্টেম রয়েছে সেসব অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের আগাম নোটিশ দেওয়া হয়েছে। উপায় না দেখে ইলেক্ট্রিক স্টোভের দিকে ঝুঁকছেন অনেকেই।

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের মাধ্যমে গ্যাসের এই সংকটের সমাধান হবে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

তীব্র গ্যাস সংকট, বাধ্য হয়ে লাকড়ির চুলা জ্বালাচ্ছেন শহরের বাসিন্দারা

আপডেট সময় ১০:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬