ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ জুলাই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী অনলাইন জুয়া-বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৫ কোটি টাকা জরিমানা মা-বাবার মানসিক কষ্ট ‘সইতে না পেরে’ হিন্দু ধর্মে ফিরলেন সেই আয়ুষ মালিক সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

বিপুল পরিমাণ কাটা পাইপ ও ভোটার তালিকাসহ জামায়াত সমর্থক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পৃথক দুটি স্থানে বস্তাভর্তি কাটা পাইপ, প্রার্থীর লিফলেট ও দেশীয় অস্ত্রসহ বেশ কয়েকজন জামায়াত সমর্থককে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর ইউনিয়ন এবং রাতে কনকদিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের কয়েক ঘণ্টা বেগ পেতে হয়। বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামনগর চৌমাথা এলাকায় একটি ভ্যানে করে বস্তাভর্তি কাটা পাইপ, জামায়াত প্রার্থীর লিফলেট ও ভোটার তালিকা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কয়েকজনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ওই পাইপ বহনের কোনো সন্তোষজনক কারণ জানাতে পারেননি।

ঘটনাস্থলে জামায়াত নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে স্থানীয় বিএনপি সমর্থক ও জনতা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ আটক ব্যক্তিদের নিরাপত্তা দিতে ভ্যানে তুললে জনতা পথরোধ করে এবং সেনাবাহিনীর উপস্থিতির দাবি জানায়। এ সময় জুনায়েদ নামে এক যুবক নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে স্থানীয়দের ওপর চড়াও হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরে সেনাবাহিনীর একটি দল এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তিনি সাবেক আনসার সদস্য এবং বাউফলের কালিশুরি ইউনিয়নের বাসিন্দা।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে কনকদিয়া ইউনিয়নে তিনটি রামদাসহ একই ধরনের কাটা পাইপ বহনকালে তিন জামায়াত কর্মীকে আটক করে স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ, বারবার পুলিশকে জানালেও তারা ঘটনাস্থলে না আসায় জনতা আটক ব্যক্তিদের বেঁধে রাখে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু নাজিরপুরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ভুয়া সেনা পরিচয় দেওয়া যুবকসহ কাটা পাইপ বহনকারী একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বাউফলে এর আগেও বিভিন্ন সংঘর্ষে এ ধরনের কাটা পাইপের ব্যবহার দেখা গেছে বলে স্থানীয়রা জানান। বিপুল পরিমাণ পাইপ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে উদ্বেগ ও আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

বিপুল পরিমাণ কাটা পাইপ ও ভোটার তালিকাসহ জামায়াত সমর্থক আটক

আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬