ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের আঘাত, হাইফা-তেল আবিব-জেরুজালেমেও হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত, ইরাক ও বাহরাইনসহ একাধিক দেশে হামলার দাবি করেছে তারা। এদিকে কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর সদরদপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৩৭তম দফা হামলা চালিয়েছে। তাদের দাবি, তিন ঘণ্টারও বেশি সময় ধরে বহুস্তরীয় ও ধারাবাহিক হামলার অংশ হিসেবেসুপারহেভি খোরামশাহরক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা দ্বিতীয়বারের মতো তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া বিয়ার ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরেও ইরানের সশস্ত্র বাহিনীর তীব্র হামলা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই ধরনেরলক্ষ্যভিত্তিক ও শক্তিশালী হামলাঅব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘এই যুদ্ধে আমরা শুধু শত্রুর সম্পূর্ণ আত্মসমর্পণের কথাই ভাবছি।এর মধ্যে ইরাকের এরবিল শহরে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। সেখানকার একটি ভিডিওতে শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায় এবং পরে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের ওপর দিয়ে নিচে পড়তে দেখা যায়। এদিকে বাহরাইনে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানায়। এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আল জিহাদ এলাকায় একটি বাড়ির ওপর একটি ড্রোন পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ইরাকের এক নিরাপত্তা সূত্র আল জাজিরা আরবিকে জানিয়েছে, ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর কয়েক ঘণ্টা আগে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের এরবিল শহরের বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে আসা একটি ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছিল ইরাকি নিরাপত্তা সূত্র। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের আঘাত, হাইফা-তেল আবিব-জেরুজালেমেও হামলা

আপডেট সময় ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬