ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে: ইরানি স্পিকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

এবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো চুক্তি করতে চায়, তবে তাকে অবশ্যই ইরানের অধিকারগুলো মেনে নিতে হবে। পাকিস্তানে মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি এই মন্তব্য করেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএৎর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের জানান,‘ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই।তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনের ব্যর্থতাই এই অবিশ্বাসের মূল কারণ।

শনিবার (১১ এপ্রিল) ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

তাসনিমের ইসলামাবাদে থাকা প্রতিবেদকের তথ্য অনুযায়ী, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবে। প্রসঙ্গত, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

যুদ্ধবিরতি চাইলে আমাদের অধিকারগুলো মানতে হবে: ইরানি স্পিকার

আপডেট সময় ০২:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬