ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

দাবদাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

চলমান দাবদাহে পথচারীদের বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত জনসাধারণের জন্য মসজিদগুলো খোলা রাখা হবে।

রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, চলমান তীব্র দাবদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে মসজিদ খোলা রাখা হবে। মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্ম দিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এদিকে চলমান দাবদাহ মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। সেখানে যে কেউ বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে পারবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই জনগুরুত্বপূর্ণ সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি করপোরেশনের নাগরিকরা ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

দাবদাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে ডিএনসিসি

আপডেট সময় ০৮:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫