ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রধান উপদেষ্টা আজ রাজা চার্লসের সঙ্গে বৈঠক ও ডিনার করবেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ৮২৪ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বৃটেন সফরে রয়েছেন। সফরের দ্বিতীয় দিনে আজ (বুধবার) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং রাজা তৃতীয় চার্লসের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ।

সকালে স্থানীয় সময় ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ড. ইউনূস বৈঠকে মিলিত হবেন যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জনাথন পাওয়েলের সঙ্গে। এটি তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে এবং এখন পর্যন্ত বৃটেনের শীর্ষ পর্যায়ের কারও সঙ্গে এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

পরে সকাল ১০টা ১৫ থেকে ১০টা ৪৫ পর্যন্ত তিনি আলোচনা করবেন এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের ডিরেক্টরের সঙ্গে। এরপর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তিনি রয়েল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বক্তব্য দিবেন। অনুষ্ঠান শেষে দুপুর ১২টা ৪০ মিনিট থেকে দেড়টা পর্যন্ত ‘ম্যালকম রুমে’ তার সম্মানে একটি সংবর্ধনা আয়োজন করা হবে।

দিনের শেষভাগে, সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ড. ইউনূস অংশ নেবেন রাজা তৃতীয় চার্লসের আয়োজিত এক রাজকীয় নৈশভোজে। বৃটেনে সফররত অতিথিদের সম্মানে আয়োজিত এই ডিনারে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি ড. ইউনূসের উপস্থিতি সফরের গুরুত্ব বাড়িয়ে তুলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

প্রধান উপদেষ্টা আজ রাজা চার্লসের সঙ্গে বৈঠক ও ডিনার করবেন

আপডেট সময় ০৫:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫