ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি থেকে যুগ্ম সচিব, পদোন্নতি পেলেন নুসরাত সুলতানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন ‘মানবিক ডিসি’ হিসেবে। এবার সেই নুসরাত সুলতানা পদোন্নতি পেয়ে হয়েছেন সরকারের যুগ্ম সচিব। তার এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন কুড়িগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে চরাঞ্চলের বাসিন্দারা।

২০২৪ সালের সেপ্টেম্বরে জেলা প্রশাসক হিসেবে কুড়িগ্রামে যোগ দেন নুসরাত সুলতানা। প্রায় এক বছরের দায়িত্বকালে তিনি জেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নেন। কখনো ঘোড়ার গাড়িতে, কখনো ভাঙা মোটরসাইকেলে, আবার কখনো পায়ে হেঁটে পৌঁছে গেছেন দুর্গম চরে—মানুষের সমস্যার কথা শুনতে।

স্থানীয়দের দাবি, চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে তিনি বেশ কয়েকটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছিলেন। এর মধ্যে ছিল ডিসি পার্ক নির্মাণ, সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকা পর্যন্ত রেলপথের প্রস্তাব, ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল চালু, ধরলা নদী ড্রেজিং এবং চরাঞ্চলের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ।

চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের নেতারা জানান, নুসরাত সুলতানার অন্যতম বড় ভাবনা ছিল চরাঞ্চলের উন্নয়নের জন্য আলাদা ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব। তাদের মতে, এটি ছিল একটি দূরদর্শী উদ্যোগ।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক টানাপোড়েনের কারণে এক বছরের মধ্যেই তাকে কুড়িগ্রাম থেকে বদলি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এবার সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় কুড়িগ্রামের মানুষ আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি আগের মতোই জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন। তবে উল্লেখ্য, তার বদলির কারণ নিয়ে স্থানীয়দের যে দাবি রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসি থেকে যুগ্ম সচিব, পদোন্নতি পেলেন নুসরাত সুলতানা

আপডেট সময় ০১:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬