ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

এবার ইরানের কাছে ‘ক্ষতিপূরণ’ দাবি করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় নতুন শর্ত সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের কাছ থেকেক্ষতিপূরণদাবি করেছেন। ট্রাম্প বলেন, তেহরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্যও যুক্তরাষ্ট্র অর্থ দাবি করবে। নতুন এই দাবি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আরও জটিল করে তুলতে পারে।

সোমবার (১০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে যে কোনও শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এর মাধ্যমে দুই দেশের সংঘাত অবসানের জন্য চলমান আলোচনায় নতুন একটি শর্ত যোগ করলেন তিনি। সোমবার ট্রাম্প বলেন, পাঁচ মাসের সামরিক সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তেহরান যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে। তবে ট্রাম্পের বক্তব্য, কয়েক দশক ধরে ইরানের হামলায় যেসব মার্কিন নাগরিক নিহত বা আহত হয়েছেন, তাদের জন্য যুক্তরাষ্ট্রও ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ চাইবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালএ দেয়া এক পোস্টে ট্রাম্প ২০০০ সালে ইউএসএস কোলএ হামলার কথা উল্লেখ করেন। গত ৫০ বছরে মানুষ নিহত ও আহত হয়েছেএমন কয়েকটি হামলায় ইরান সমর্থন দিয়েছে বা জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে ভবিষ্যতেযেকোনও ও সব ধরনের আলোচনায়ক্ষতিপূরণের বিষয়টি যুক্ত করার জন্য তিনি মার্কিন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। সংঘাত নিয়ে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরস্পরবিরোধী নানা বার্তা আসার মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।

তিনি একদিকে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছেন, অন্যদিকে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও ইঙ্গিত দিয়েছেন। গত রোববার ট্রাম্প বলেছিলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনকিছুটা নরম তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, নতুন করে হামলা চালানোর বদলে অর্থনৈতিক চাপের ওপর বেশি গুরুত্ব দিতে পারে ওয়াশিংটন। এদিকে বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌ চলাচল এখনও কার্যত বন্ধ থাকায় আলোচনাও জটিল হয়ে আছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই সমুদ্রপথ আবার খুলে দেয়ার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিতে এবং দেশটির তেলশিল্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেছে। এই অচলাবস্থার কারণে জ্বালানির যেমন দাম বেড়েছে এবং তেমনই বৈশ্বিক বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। সংবাদমাধ্যম বলছে, ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ দাবির ফলে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা আরও কঠিন হতে পারে। কারণ সংঘাতের পাশাপাশি ভবিষ্যৎ চুক্তির শর্ত নিয়েও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

এবার ইরানের কাছে ‘ক্ষতিপূরণ’ দাবি করলেন ট্রাম্প

আপডেট সময় ০৯:২৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬