ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করল কলম্বিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরায়েলি সার্বভৌমত্বের দাবি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে কলম্বিয়া। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্ডো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পর কলম্বিয়া হলো বিশ্বের দ্বিতীয় দেশ, যারা গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের দাবি স্বীকৃতি দিল। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের বড় অংশ দখল করে ইসরায়েল। পরে ১৯৮১ সালে অঞ্চলটি একতরফাভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয়। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এই সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি।

কলম্বিয়ার নতুন সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে গোলান মালভূমির কৌশলগত গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতিও সমর্থন জানিয়েছে বোগোতা।

কলম্বিয়ার এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। নতুন সরকারের অধীনে ওয়াশিংটন ও তেল আবিবের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে এ পদক্ষেপকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকার করল কলম্বিয়া

আপডেট সময় ১০:৪৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬