ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই রয়েছে। মার্কিন বাহিনীর অবরোধকে তিনি ‘অভেদ্য’ বলেও দাবি করেন।

ট্রাম্পের ভাষ্য, ‘আমরা ১০০ শতাংশ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি।’ তিনি আরও বলেন, ইরান ছাড়া অন্য দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালিজুড়ে মাইন অপসারণের কাজও সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। তার দাবি, পুরো পানিপথে ‘মাইন-সুইপ’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। তাই এর নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের এমন দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন করে গুরুত্ব তৈরি করেছে।

সূত্র: গালফ নিউজ

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

আপডেট সময় ০৪:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬