ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যুদ্ধের শুরুতে ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে মাত্র ২০ দিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায় বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই যুক্তরাষ্ট্রই আলোচনার জন্য ইরানের কাছে অনুরোধ করতে বাধ্য হয়েছে।

আরাগচি বলেন, ‘যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি শব্দ লিখেছিলেন—নিঃশর্ত আত্মসমর্পণ। তারা আমাদের কাছে সেটিই চেয়েছিল। অথচ ২০ দিন পর একই শত্রু আলোচনার জন্য অনুনয়-বিনয় করতে বাধ্য হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, এই সংঘাতের মধ্য দিয়ে তার দেশ বিশ্বকে নিজেদের ‘কঠিন ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে।

তিনি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি শুনেছেন, ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, তা বিশ্বকে বিস্মিত করেছে। তার ভাষ্য, কেউই ভাবেনি ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এতটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে।

আরাগচি আরও বলেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশে ছিল ইসরায়েল, পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ এবং আরও কিছু রাষ্ট্র। তবে এত প্রতিকূলতার মধ্যেও ইরান নিজেদের সক্ষমতা ও প্রতিরোধের শক্তি দেখিয়েছে বলে দাবি করেন তিনি।

সূত্র: আল জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান

আপডেট সময় ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬