ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৭৬ বার পড়া হয়েছে

এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে আয়োজিত জসনে জুলুসে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে দেশের আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকেও আসামি করা হয়েছে।

এদিকে বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর বিজয়নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি থানায় রেকর্ড হয় মামলা নম্বর ১৭ হিসেবে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ডাকবাংলো মোড়ে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেন বক্তারা। অভিযোগে বলা হয়, উক্ত বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এদিকে মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং আলোচিত ইসলামি বক্তা ও ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে মামলার ৩ নম্বর আসামি মোঃ জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি মোঃ হুমায়ুন মিয়াকে গ্রেফতার করেছে। তারা উপজেলার শ্রীপুর ও ইছাপুর গ্রামের বাসিন্দা। এদিকে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, “হেফাজতের দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

মুফতি গিয়াসউদ্দিন তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫