ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা লং মার্চ না করে সংসদে এলে সারাদিন আলোচনা করা যেত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পাকিস্তানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের। এ সাক্ষাতে, ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন শেহবাজ।

এদিকে ইসলামাবাদে সাক্ষাৎকালে, পাক প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে পাকিস্তান এবং বাংলাদেশের একটি সাধারণ ইতিহাস, সংস্কৃতি এবং বিশ্বাস রয়েছে, যা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। বাণিজ্য, শিক্ষাগত বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন শেহবাজ শরিফ।

নিউইয়র্ক এবং কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে নিজের বৈঠকের কথাও স্মরণ করেন পাক প্রধানমন্ত্রী। ড. ইউনূস দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাতের সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান।

শেহবাজ শরিফের কাছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের একটি চিঠি হস্তান্তর করেন খালিদ হোসেন। এতে, ড. ইউনূস পাকিস্তানে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে, দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক বন্ধন এবং বিশ্বাসের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পাকিস্তানের

আপডেট সময় ০৫:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫