ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস আ.লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ,  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২ মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচনে বাম-রামের নিপাত, ভারতপন্থিদের কবর হয়েছে: ফয়জুল করিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ডাকসু নির্বাচনে বাম-রামের নিপাত হয়েছে। ভারতপন্থিদের সেখানে চিরতরে কবর হয়েছে। আমরা মনে করি এখানে ইসলামের উত্থান হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক‍্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স-২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় ডাকসুর ইতিহাস তুলে ধরে ফয়জুল করিম বলেন, ‌‘সলিমুল্লাহ নিজের ওয়াকফকৃত জমিতে মুসলমানদের জন্য যে বিশ্ববিদ্যালয় করেছিলেন, সেখানে দীর্ঘদিন পর্যন্ত সেখানে আমরা কোণঠাসা ছিলাম। মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি। বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থিদের বিজয় হয়েছে। এই ডাকসু যারা পরিচালনা করবেন, তারাইতো একসময় গোটা বাংলাদেশ পরিচালনা করবেন।’

নির্বাচনে পিআর পদ্ধতি ও ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি পিআর পদ্ধতির নির্বাচন বাংলাদেশে সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না। জাতীয় এক সংসদ গঠিত হবে। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। পেশিশক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালো শক্তির হাত থাকবে না। আমরা সব ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি। আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার চেষ্টা করবো। এখন প্রশাসনের যে অবস্থা তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনে সংস্কার না হলে, প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে কোটি টাকার সেতু উদ্বোধনের আগেই ধ্বস

ডাকসু নির্বাচনে বাম-রামের নিপাত, ভারতপন্থিদের কবর হয়েছে: ফয়জুল করিম

আপডেট সময় ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫