ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী রোগীকে ১৯০ গ্রাম মাংসের জায়গায় দেওয়া হচ্ছে ৪০, হাতেনাতে ধরলেন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ ‘আমি পালাইনি, সিদ্ধান্ত কোচের ছিল’, সেই পেনাল্টি নিয়ে ভিনি ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের তীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্যই খামেনিকে হত্যা করা হয়েছে: হুথি

গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযান: নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করা প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনার শাখা নদীতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করা প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অভিযানটি শনিবার দুপুরে কোদালপুর ইউনিয়নের মাউছাখালী এলাকায় পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন। অভিযানের সময় তিনটি ট্রলার আটক করা হলেও সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যায়।

গোসাইরহাট উপজেলা মৎস্য বিভাগ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে। আটক ট্রলারগুলো বর্তমানে মৎস্য বিভাগের হেফাজতে রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীপথে ইলিশ পরিবহন করছিল। যৌথবাহিনীর অভিযানে তিনটি ট্রলারসহ প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মাছগুলো সামাজিক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।”

প্রসঙ্গত, মা ইলিশের প্রজনন রক্ষায় ৩ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প

গোসাইরহাটে যৌথবাহিনীর অভিযান: নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করা প্রায় ৪০০ কেজি ইলিশ জব্দ

আপডেট সময় ০৯:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫