ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরোয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৪৯৭ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে ওয়ান টু-তে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে খুলনার পাইকগাছা কলেজ মাঠের প্রশাসনিক ভবনে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। এ সময় তিনি আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটের বুথে দাঁড়িপাল্লা প্রতীক দেখামাত্র বলবেন ‘বিসমিল্লাহ দাঁড়িপাল্লা’, সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’, আর ভোটকক্ষ থেকে বের হয়ে বলবেন ‘মাশাআল্লাহ দাঁড়িপাল্লা।’

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো ভোট হবে না। সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা-সংলগ্ন আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত ক্ষমতায় গেলে ওয়ান টু-তে সব সমাধান হয়ে যাবে: গোলাম পরোয়ার

আপডেট সময় ০৪:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫