ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি

দায়িত্ব বুঝিয়ে না দিয়ে পালাব না: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

দায়িত্ব বুঝিয়ে না দিয়ে আমি বিদেশে পালিয়ে যাবো না। আমরা একটা নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব বরাবরই তথ্য দিয়ে আসছেন। আর নির্বাচন নিয়ে যদি কোনো শঙ্কা থাকে সেটি নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মনিটর করে যা যা করার করবেন। তবে নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি শতভাগ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেক্যুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেক্যুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। এগুলো নিয়ে অপপ্রচারে আপনারা কান দেবেন না।’

সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহসহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দায়িত্ব বুঝিয়ে না দিয়ে পালাব না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০৪:১০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫