ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

যুদ্ধ শেষ করতে ইরানে তিন শর্ত, হামলা পাল্টা হামলা অব্যাহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধ শেষ করতে তিন শর্ত রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি, চলমান যুদ্ধের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে ইরানে হামলা না চালানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে নিশ্চয়তা দিলেই যুদ্ধবিরতিতে যাবে তেহরান। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম টুথ সোশ্যালের এক পোস্টে তিন শর্তের কথা জানিয়েছেন পেজেশকিয়ান। এদিকে, ইরানে যৌথ হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে তেহরান পাল্টা হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রধান গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)

স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসের জয়েন্ট রিজিওনাল ইন্টেলিজেন্স সেন্টারের মাধ্যমে এ গোপন সতর্কবার্তা জারি করেছে এফবিআই। গোয়েন্দা বিভাগের বিবৃতির পর ক্যালিফোর্নিয়াজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম।

আর যুদ্ধের ১৩তম দিনেও মধ্যপ্রাচ্যজুড়ে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরাকের আলফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তেহরান। এতে দেশটির সব কটি জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের জ্বালানি ট্যাংকেও। কয়েক ঘণ্টায় ২১টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। তেহরান ও লেবাননে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযান। ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

যুদ্ধ শেষ করতে ইরানে তিন শর্ত, হামলা পাল্টা হামলা অব্যাহত

আপডেট সময় ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬