ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও পায়নি: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

এবার কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা। কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দেশে ফিরছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি, সেটাই আলোচনার টেবিলে আদায় করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

এদিকে সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরো বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমেযুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তার সবকিছুই আদায় করতে চেয়েছেবলে ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। এমন তথ্য দিয়েছে ইরানের বার্তাসংস্থা ফার্স।

ফার্স বার্তাসংস্থা আরো বলেছে, কোনো চুক্তিতে পৌঁছানোর পথ নির্ভর করছে যুক্তরাষ্ট্র তাদেরঅযৌক্তিক দাবিপরিবর্তন করে কি না তার ওপর। এছাড়া হরমুজ প্রণালি এখনো অমীমাংসিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম অবমাননার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আমিনুর শাহ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও পায়নি: ইরান

আপডেট সময় ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬