ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প রিজওয়ানা এতটাই দুর্নীতিগ্রস্ত মহিলা, শেখ হাসিনাও তার ধারেকাছে আসবেন না: সিনিয়র আইনজীবী ২ হাজার জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট রূপপুর প্রকল্প যার অবদান, তার জন্য দোয়া: তারেক রহমান ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়

আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ করায় বিএনপি নেতাকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদকে মারধর করে পুলিশে সোপর্দ করায় কানাইঘাট উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদকে শোকজ করা হয়েছে। রবিবার (১১ মার্চ) রাতে তাকে শোকজ করে সিলেট জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী স্বাক্ষরিত শোকজ নোটিশে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়, ‘কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আপনার দায়িত্বশীল অবস্থানে থেকেও সম্প্রতি আপনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়েছে এবং তা দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি। আপনার এ ধরনের অবস্থানকে সংগঠনের বিরুদ্ধে কার্যত বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে। কেন আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হলো।’ ব্যাখ্যার ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে, রবিবার দুপুর ২টার দিকে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বের হওয়ার পর আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিনকে মারধর করা হয়। পরে তাকে বিএনপি সভাপতি মামুনের বাড়িতে নিয়ে রাখা হয়। আফসার উদ্দিন ওই সময় সদর ইউনিয়নের চটিগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছিলেন। আওয়ামী লীগ নেতাকে রাস্তায় মারধরের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পেছনে বিএনপি নেতা মামুনুর রশিদ জড়িত বলে জানা যায়। যদিও শোকজ নোটিশ ঘটনাটি উল্লেখ করা হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

আ.লীগ নেতাকে পুলিশে সোপর্দ করায় বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় ০৪:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫