ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা ‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিন’— স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে বিতর্ক রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি”

“অন্যের ভু’ল কাজের দা’য় আমার নয়”—নিন্দাকারীদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্পষ্ট বার্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সাম্প্রতিক একটি ভুল সংবাদের প্রতিক্রিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়ন সংক্রান্ত বিতর্কে তাঁকে ও তাঁর পরিবারকে ঘিরে সমালোচনার যে ঝড় উঠে, তা তিনি দুঃখজনক ও ভুল বোঝাবুঝির ফল বলেই মনে করেন।

তিনি বলেন, যেকোনো অধ্যাদেশ বা আইন প্রণয়নের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় শুধু তা জারি করে—এর মানে এই নয় যে ওই আইনটি তারাই প্রণয়ন করেছে। তিনি উদাহরণ দিয়ে জানান, অর্থ মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৈরি আইনও গেজেটে জারির জন্য আইন মন্ত্রণালয়ের নামেই প্রকাশিত হয়, যা কেবল একটি আনুষ্ঠানিকতা।

আসিফ নজরুল দুঃখ প্রকাশ করে বলেন, সমাজে এমন কিছু মানুষ আছেন যারা তাঁর মন্ত্রণালয়ের বাইরের কাজের জন্যও তাঁকে দায়ী করেন, অথচ ভালো কাজের জন্য কখনো প্রশংসা করেন না। তিনি বলেন, যদি সরকারের সব কাজের দায় তাঁকে দিতে হয়, তাহলে সাফল্যের কৃতিত্বও তাকেই দেওয়া উচিত—যা বাস্তবসম্মত নয়।

নিন্দাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘অপরের মুখ ম্লান ক’রে দেওয়া ছাড়া প্রিয় সাধ নেই’—এমন মানুষ সমাজে রয়েছেন, কিন্তু কেউ যাতে অযথা কাউকে কষ্ট না দেন, সে বিষয়ে সচেতন হওয়া দরকার। তাঁর আহ্বান—কারও সমালোচনার আগে অন্তত বিষয়টি যাচাই করে নেওয়া উচিত।

তিনি আরও বলেন, সমালোচনার স্বাধীনতা থাকলেও তার দায়বদ্ধতাও থাকা উচিত। কারণ, আল্লাহর কাছে একদিন সবাইকেই জবাব দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবসরের ভাবনা নয়, এখনও বর্তমানেই মেসি; ২০৩০ বিশ্বকাপ নিয়ে দিলেন নতুন বার্তা

“অন্যের ভু’ল কাজের দা’য় আমার নয়”—নিন্দাকারীদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুলের স্পষ্ট বার্তা

আপডেট সময় ০৯:০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫