ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুবলীগ নেতাকে বাঁচাতে বিএনপি সভাপতির হুমকি বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন

হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার (১১ জুলাই) এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, শুক্রবার থেকেই সায়মা ওয়াজেদ পুতুল ছুটিতে থাকবেন। এছাড়া ডব্লিউএইচও‘র সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেম পুতুলের স্থলাভিষিক্ত হবেন।

বোহেম ১৫ জুলাই নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন বলেও তেদ্রোস আধানম জানান। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে।

গত ২০২৪ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়নপ্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুবলীগ নেতাকে বাঁচাতে বিএনপি সভাপতির হুমকি

হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১০:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫