ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির জন্যও কাজ করতে হবে: আজহার ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে

এবার সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, রাতে বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ টহলরত অবস্থায় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিএসএফের ছোড়া গুলি শফিকুল ইসলামের বুকে লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গরু চোরাচালানে জড়িত ছিলেন। রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পিএম ও স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে’: সারজিস আলম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় ১০:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫