ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা বিচার করে দেওয়ার কথা বলে নারীকে আবাসিক হোটেল নিয়ে গেলেন বিএনপির নেতা ভারতীয় ত্রাণ সীমান্তেই ফিরিয়ে দিচ্ছে নেপাল বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রেপ্তার জুলাই সনদ চাইবেন, আবার বাস্তবায়নে সহযোগিতা করবেন না, দুটি বিপরীতমুখী: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী আলোচিত সবুজ মাংস: ল্যাব রিপোর্টে জানা গেল ঘটনার আসল রহস্য স্পিকারকে পিটিয়ে হত্যা ও জুতা ছোড়াছুড়ির কালো ইতিহাসে ফিরতে চাই না: সংসদে তাহের রাজনীতি আর কোনো নির্বাচনে এক ভোটও কারচুপি হতে দেবো না: সেলিম উদ্দীন

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন। শনিবার (১১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রায় এ কথা বলেন তিনি

সারজিস বলেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের পতন হওয়ার পরে, পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাসে কেউ কোনোদিন ফিরে আসে না। এই বাংলার ইতিহাসে সর্বশেষ লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, তিনি কোনোদিন ফিরে আসেননি। বিগত ৮০০ বছরের ইতিহাসে শেখ হাসিনার মতো এভাবে আর কেউ কখনো পালিয়ে যায়নি। তার যদি ন্যূনতম লজ্জা থাকত, ব্যক্তিত্ব থাকত, তাহলে ওই মুখ দেখানো তো দূরের কথা নিজে ভারতে গিয়ে আত্মহত্যা করতেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ২৩ বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বাধীনতার পর থেকে তিনি বাংলাদেশে আসার পর ৭২ থেকে ৭৫এ যে মানুষটি হতে পারতো অসংবাদিত নেতা সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করা শুরু করল৷ বাংলাদেশে প্রথম স্বৈরাচারের বীজ ৭২এর ১০ জানুয়ারিতেই বপন করা হয়েছিল।

তিনি বলেন, ২৪ গণঅভ্যুত্থানের আগে বাংলাদেশের মিডিয়াগুলোকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে। কোন সংবাদ যাবে কোনটা যাবে না, কোনটা আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, কোনটা একজন আলেমের ওপর অত্যাচারকে জঙ্গিবাদ হিসেবে দেখাবে সব শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনী স্ক্রিপ্ট লিখে দিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের সাবেক উপদেষ্টা

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

আপডেট সময় ১১:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬