মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাতারের রাজপরিবার ও জনগণের প্রতি সমবেদনা জানান।

বার্তায় তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে ইরান গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন মরহুমের প্রতি রহমত বর্ষণ করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও কাতারের জনগণকে ধৈর্য ধারণের শক্তি দেন।

বিশ্লেষকদের মতে, এই শোকবার্তা শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক সৌজন্য নয়, বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটেও তা বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এমন পরিস্থিতিতে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে তেহরানের এই আনুষ্ঠানিক শোকবার্তা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।