ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

গণভোট না হলে ২০২৯ সালের নির্বাচন ফ্যাসিস্ট হাসিনার কথার মতো’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আজ একটা পক্ষ বলে, গণভোট না হলে বা জুলাই সনদ কার্যকর না হলে ২০২৯ সালে জাতীয় নির্বাচন হবে — আরে, এ কথা তো ফ্যাসিস্ট হাসিনার কথার মতো হয়ে যায়।”

তিনি আরও বলেন, “আপনারা জানেন, গতকাল একটি বাসে আগুন দেওয়া হয়েছে, একজন মারা গেছেন। এসব ঘটনা ফ্যাসিস্ট ভারত থেকে পাঠানো প্রেসক্রিপশনের আদলে ঘটানো হচ্ছে।”

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহম্মেদ রাহী। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, “ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল আশানুরূপ ফলাফল করতে পারেনি, কারণ বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলে তারা ক্যাম্পাসে অবস্থান করতে পারেনি। ছাত্রদলের শিক্ষার্থীরা পড়াশোনা, আড্ডা, ঘোরাঘুরি কিছুই করতে পারেনি, কারণ তাদের ওপর নানা নির্যাতন হয়েছে। ফ্যাসিবাদ যেখানে জন্ম নেয়, সেখানে গণতন্ত্র, নির্বাচন কমিশন বা সংবাদপত্রের স্বাধীনতা থাকে না।”

তিনি আরও বলেন, “আমি ছাত্রদলকে বলতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করো — এক সময় তারাই তোমাদের মূল্যায়ন করবে। ৭ নভেম্বরের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের নেতা হয়ে ওঠেন। তিনি মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন, জাতীয় পরিচয়ের সংকট নিরসন করেছেন। তিনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি।”

রিজভী সতর্ক করে বলেন, “যদি জাতীয় নির্বাচন আরও দেরিতে হয়, তাহলে আওয়ামী দোসরদের সংগঠিত হওয়া সহজ হবে। তারা চায় দেশে অরাজকতা সৃষ্টি করতে। তাই অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের সুযোগ করে দিক।”

আলোচনা সভার প্রধান বক্তা, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, “বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ১৯৭১ সাল থেকে চলমান। কিছু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রত্যাশানুরূপ ফল না হলেও আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে পরিস্থিতি আমাদের পক্ষে আনবো ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে আট দলের সমাবেশে বলেন, “সংবিধান অনুযায়ী গণভোট না হলে জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৯ সালে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

গণভোট না হলে ২০২৯ সালের নির্বাচন ফ্যাসিস্ট হাসিনার কথার মতো’

আপডেট সময় ০৯:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫