ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

পবিত্র কাবায় উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন, পুরস্কৃত বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

এবার পবিত্র কাবা শরিফে এক ওমরাহ যাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ আদায়ের সুযোগ করে দিয়ে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। এই মানবিক আচরণের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দিয়েছে মক্কা সিটি কর্পোরেশন।

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক অচেনা ওমরাহ যাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের জায়নামাজ এগিয়ে দিচ্ছেন ওই বাংলাদেশি কর্মী।

মক্কা সিটি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, হাজিদের প্রতি আন্তরিক সেবা ও মহৎ আচরণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। তারা বলেন, এই উদারতা পবিত্র শহর মক্কা ও মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন। বিবৃতিতে আরও বলা হয়, দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ। এটি সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ। যা এই পবিত্র স্থানটির অন্যতম বৈশিষ্ট্য।

পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বশীলতা এবং আল্লাহর ঘরের মেহমানদের প্রতি তার মানবিক আচরণের বিশেষ প্রশংসা করেছে কর্তৃপক্ষ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরাও তার ভূয়সী প্রশংসা করেন। এই ঘটনাটি কাবায় প্রতিদিন নীরবে সেবা দিয়ে যাওয়া অসংখ্য কর্মীর মানবিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। সূত্র: সৌদি গ্যাজেট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

পবিত্র কাবায় উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন, পুরস্কৃত বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী

আপডেট সময় ০৯:৪২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬