ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা আশুরার দিনে ন্যায়বিচারের জন্য লড়াইয়ের আহ্বান মামদানির প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ইরানে কয়েকটি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এবার ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এসব অস্ত্র ‘সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা’ গোপনে ওই বাড়িগুলোতে লুকিয়ে রেখেছিল। খবর আলজাজিরার।

এদিকে রাষ্ট্রীয় গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাম্প্রতিক অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে, যা বিক্ষোভের নামে সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে তাদের ধারণা।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, বিক্ষোভকারীদের নির্দেশনা দিতে বিদেশ থেকে দেওয়া কলের অডিও রেকর্ডিং সরকারের হাতে রয়েছে। তার দাবি, এসব কণ্ঠস্বর দেশের বাইরে থেকে আন্দোলনকারীদের উসকানি ও দিকনির্দেশনা দিচ্ছিল।

এদিকে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে এসব দাবি সামনে এলো। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে এরই মধ্যে দেশটির কর্তৃপক্ষ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। অন্যদিকে মার্কিন হামলার আশঙ্কাও বাড়ছে। তবে ইরানি ক্ষমতাসীনরা পাল্টা হুমকি দিয়ে বলেছে, যে কোনো ধরনের বিদেশি আক্রমণ রুখে দিতে তারা প্রস্তুত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি হামলায় ভয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ইসরায়েলে সরানোর পরিকল্পনা

ইরানে কয়েকটি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

আপডেট সময় ০৩:১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬