ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

বিমানবন্দরে আটকে দেওয়া হলো পার্থর স্ত্রীকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১০৪১ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। মঙ্গলবার (১৩ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়। বলা হয়, আপনার বিদেশ যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে।

এ ব্যাপারে ব্যারিস্টার পার্থ জানান, তার স্ত্রী ও ছোট কন্যা মেডিকেল চেক আপের জন্য ব্যাংকক যাচ্ছিলেন। এসবি তাদের সিদ্ধান্ত জানানোর পর তারা বাড়িতে চলে এসেছে। তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা হয়নি। যথাযথ অনুমতি নিয়েই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক যাবে।

উল্লেখ্য, শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল অনেক আগেই দেশ ছেড়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো পার্থর স্ত্রীকে

আপডেট সময় ০৩:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫