ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে ফিলিস্তিনিরা: জাতিসংঘে মাহমুদ আব্বাস

কোরআন কুইজ প্রতিযোগিতায় প্রথম হিন্দু শিক্ষার্থী!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কোরআনের ওপর অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন গৌরব সরকার নামের এক হিন্দু শিক্ষার্থী। সোমবার (১২ মে) বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিবছর ১১ মে ‘পবিত্র কোরআন দিবস’ পালন করে ছাত্রশিবির। এ উপলক্ষ্যে এ বছর কোরআন ও আজিজুল হক কলেজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন ৪০০ শিক্ষার্থী, যাদের মধ্যে থেকে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

৪০ নম্বরের পরীক্ষায় গৌরব সরকার ৩৬ পেয়ে প্রথম হন। বিজয়ের অনুভূতি জানিয়ে গৌরব বলেন, “একজন শিক্ষার্থী হিসেবে ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানার আগ্রহ আমার দীর্ঘদিনের। সেই আগ্রহ থেকেই কোরআন পড়েছি এবং এই কুইজে অংশ নিয়েছি। এমন একটি প্রতিযোগিতায় প্রথম হতে পারায় খুব ভালো লাগছে।”

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, এই কুইজের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কোরআন অধ্যয়নে উৎসাহিত করা। কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “গৌরবের মতো একজন ভিন্ন ধর্মের শিক্ষার্থীর অংশগ্রহণ ও বিজয় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা মনে করি, জ্ঞান অর্জনে ধর্ম কোনো বাধা নয়। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতে এরকম উদ্যোগ গুরুত্বপূর্ণ।”

এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বিষয়ে কলেজ ক্যাম্পাসে ইতিবাচক আলোচনা চলছে। বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় গ্রন্থ পাঠ ও আন্তঃধর্মীয় সম্মানবোধের যে চর্চা গড়ে উঠছে, তা এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে অভিমত শিক্ষকদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

কোরআন কুইজ প্রতিযোগিতায় প্রথম হিন্দু শিক্ষার্থী!

আপডেট সময় ০৫:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫