ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’ রাজনৈতিক ঐকমত্যে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুর নূরকে নিয়ে ফয়জুলের বিস্ফোরক দাবি, ‘এক মাস আগেই মন্ত্রিত্ব যাওয়ার কথা ছিল’ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি রাকসুর ভিপি ও আম্মারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ পার্কের ভেতর অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০ মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন।

বৈঠকটি অনুষ্ঠিত হবে লন্ডনের পার্ক লেন এলাকার হোটেল ডোরচেস্টারে, স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী, বৈঠক শুরু হবে দুপুর ২টায়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের জানান, “এই বৈঠকের নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় বৈঠক হতে যাচ্ছে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করছেন, সেখানেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। দুই পক্ষের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকাল নির্ধারণ, ‘জুলাই চার্টার’ এবং রাজনৈতিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।”

সূত্র জানায়, বৈঠকের জন্য ড. ইউনূসের পক্ষ থেকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আলোচনায় আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের গঠন, নির্দলীয় পর্যবেক্ষণ কাঠামো, বিরোধী দলের নিরাপত্তা, রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য রাজনৈতিক রূপরেখা— এসব কৌশলগত বিষয়ে আলাপ হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এই বৈঠক হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি সূত্রে বলা হয়েছে, দলটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে ইতিবাচক থাকলেও বেশ কিছু শর্ত পূরণের ওপর তাদের চূড়ান্ত অবস্থান নির্ভর করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমান বৈঠক আজ

আপডেট সময় ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫